সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল
, ২৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৫ জুন, ২০২৬ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের কড়া সমালোচনা করলেও কট্টর মুসলিমবিদ্বেষী ব্রাজিল সরকার তলে তলে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও জ্বালানি রপ্তানি অব্যাহত রেখেছে।
২০২৫ সালে ফ্রান্স সফরের সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা গাজায় ইসরায়েলি কর্মকা-ের তীব্র নিন্দা করে। এদিকে সাম্প্রতিক সময়ে তার বিশেষ উপদেষ্টা গত সপ্তাহে আইনপ্রণেতাদের জানায়, ব্রাজিল সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনা করছে। সে মূলত সামরিক সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করে।
ব্রাজিল-ইসরায়েল বাণিজ্যের চিত্র:
২০২৪ সালে সন্ত্রাসী ইসরায়েলের ১২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিলো ব্রাজিল। সন্ত্রাসী ইসরায়েলের মোট বৈদেশিক বাণিজ্যের ২.১ শতাংশের প্রতিনিধিত্ব করেছে দেশটি।
আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল হলো সন্ত্রাসী ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
একই বছরে ব্রাজিল ইসরায়েলে ৭২৫.১ মিলিয়ন বা ৭২.৫১ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে, যা ২০২৩ সালের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি। অন্যদিকে, সন্ত্রাসী ইসরায়েল থেকে ব্রাজিল আমদানি করে ১.১ বিলিয়ন বা ১১০ কোটি ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ১৪.৯ শতাংশ কম।
সবচেয়ে বেশি রপ্তানি হয় জ্বালানি:
২০২৪ সালে ব্রাজিল থেকে সন্ত্রাসী ইসরায়েলে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পণ্য ছিলো জ্বালানি তেল, যা মোট রপ্তানির ৩০ শতাংশ। এরপর ছিলো গরুর গোশত (২৩ শতাংশ) এবং সয়াবিন (১১ শতাংশ)।
আবার দখলদার ইসরায়েল থেকে ব্রাজিলে রপ্তানির মধ্যে কীটনাশক, জৈব ও রাসায়নিক সার মিলিয়ে ছিলো মোট রপ্তানির ৪৪ শতাংশ। বিমান ও বিমানযন্ত্রাংশ ছিলো ৪.৮ শতাংশ।
২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইসরায়েলে ব্রাজিলের রপ্তানি ছিলো ২১৯ মিলিয়ন বা ২১ কোটি ৯০ লাখ ডলার। বিপরীতে আমদানি হয়েছে ৫২৮ মিলিয়ন ডলারের পণ্য।
সামরিক সহযোগিতাও রয়েছে:
বাণিজ্যের পাশাপাশি দখলদার ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সামরিক সহযোগিতাও রয়েছে। ২০২২ সালের এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট বলসোনারো সংগঠিত অপরাধ দমনে উভয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিতে গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত ছিলো।
সম্পর্ক ছিন্নের প্রস্তাব:
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রোচা মনে করে, সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ব্রাজিল সরকারের অনীহা রয়েছে। এর পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক কারণও থাকতে পারে।
তার মতে, ব্রাজিলের অবস্থান অনেক আরব দেশের মতোই দ্ব্যর্থক। কারণ গত কয়েক দশকে বহু আরব দেশ সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে। লুলা (ব্রাজিলের প্রেসিডেন্ট) আসলে অনেক আরব রাষ্ট্র যা করে তাই করছে।
সে বর্তমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ব্রাজিল-ইসরায়েলের মধ্যে সম্পর্ক ছিন্নের আহবান জানায়। লুলার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য স্থগিত করার আহবান জানায় সে।
সরকারের ওপর চাপ বাড়াচ্ছে নাগরিক সমাজ:
এদিকে সামাজিক আন্দোলন, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, শিল্পী ও শিক্ষাবিদদের একটি বড় অংশ ব্রাজিল সরকারকে সন্ত্রাসী ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানাচ্ছে। তাদের দাবি, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ব্রাজিলকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বাতিল করতে হবে। বিশেষ করে জ্বালানি রপ্তানি বন্ধ এবং ইসরায়েলি পণ্যের বর্জনের দাবি জোরালো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে দাবানল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছে সন্ত্রাসী ড্রাম্প’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ায় বন্ধ ডজনখানেক সৈকত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’ -ইরানের প্রধান বিচারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












