হাইকোর্টে ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার
প্রধান বিচারকের বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক সেলিম ও বিচারক শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এর আগে গত রবিবার (৩ ডিসেম্বর) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।
গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় কাকরাইলে প্রধান বিচারকর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রমনা থানায় মামলা দায়ের করে। ওই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।