অবসরের তিন বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নয় -হাইকোর্ট
সরকারি কর্মকর্তারা অবসরে যাওয়ার তিন বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক নাঈমা হায়দার ও বিচারক জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর, প্রবীর নিয়োগী ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
এর ফলে সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তারা অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবেন না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।