হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা
কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগে মোড়ে অবস্থান নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু। নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা। কোনো ভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেয়া হবে না।
এর আগে কোটা বাতিলের আন্দোলনে যেতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে শিক্ষার্থীদের বাধা দেয়া হয়। পরে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে বের হয়ে পড়েন। এসময় শত শত শিক্ষার্থী হল থেকেই বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থী শাহবাগে গিয়ে মূল আন্দোলনে যোগ দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।