আন্দোলনে যেতে হলে হলে শিক্ষার্থীদের ছাত্রলীগের বাধা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে আন্দোলনে যেতে শিক্ষার্থীদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া হলের ফটকে তালা ঝুলিয়েও দেয়া হয়েছে।
মেহেদী হাসান নামে সূর্যসেন হলের এক শিক্ষার্থী অনলাইনে লেখেন, আমাদের ছাত্রলীগের বন্ধু এবং ভাইরাই আমাদের আটকে দিলো। ওরা ক্যান্ডিডেট ৬-৭জন গেট আটকালো। কিন্তু আমরা ১৫০-২০০জন ছিলাম, তাও সাহস করে কেউ লাথি মেরে বের হতে পারলাম না। সবার মনে ভয় উদ্যোগটা নেবে কে? আমি নেব? আমার পরিণতি কী হবে? এরকম। কারণ হল থেকে বের করে দিলে যে থাকার জায়গা নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।