হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৪ জুন, ২০২৬ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, পারস্য উপসাগর অঞ্চলে এখনো ইরানের শক্ত অবস্থান বজায় আছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, হরমুজ প্রণালির পশ্চিম অংশ, পুরো প্রণালি এলাকা এবং পারস্য উপসাগর-সবই আইআরজিসি নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্য, অনুমতি ছাড়া কোনো জাহাজই এ অঞ্চলে প্রবেশ করতে পারবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দাবি-ইরানের নৌবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি সম্পূর্ণ ভিত্তিহীন।
এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে সাইয়ারি বলেন, তারা বলছে আমাদের নৌবাহিনী দুর্বল হয়ে গেছে। যদি সত্যিই সাহস থাকে, তাহলে সামনে এসে দেখাক। বাস্তবে আমরা অতীতেও শক্তিশালী ছিলাম, এখনো আছি।
এদিকে চুক্তির বিষয়ে ইরান জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানের জন্য একটি চুক্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প দ্রুত চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনার দাবি করার পর গতকাল জুমুয়াবার (১২ জুন) তেহরান এ কথা বলেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তির খবরটি ‘অনুমানমূলক’ এবং ‘কোনো কিছুই চূড়ান্ত হয়নি।’
ট্রাম্প এর আগেও ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করেছিলেন, কিন্তু বাস্তবে তা আর হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)