ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৪ জুন, ২০২৬ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি কারাগার ও আটককেন্দ্রগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর পদ্ধতিগত নির্যাতন এবং অশালীন সহিংসতার ভয়াবহ অভিযোগ উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী তথ্যচিত্রে।
‘বডিজ অব এভিডেন্স: ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন’ শীর্ষক ওই তথ্যচিত্রে সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে, বন্দীদের ভয় দেখানো ছাড়াও অপমান ও অশালীন নির্যাতনের অংশ হিসেবে কুকুর ব্যবহার করা হতো।
গাজার খান ইউনিসের বাসিন্দা মোহাম্মদ জাকি আল-বাকরি প্রায় ২০ মাস বিভিন্ন ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, বন্দীদের নগ্ন করে হাত-পা বেঁধে চোখ ঢেকে রাখা হতো। এরপর তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়। তার দাবি, নির্যাতনের সময় কুকুরকে হামলার অংশ হিসেবে ব্যবহার করা হতো এবং এসব ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে।
তথ্যচিত্রে আরও কয়েকজন সাবেক বন্দী একই ধরনের অভিযোগ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, বন্দীদের বিবস্ত্র করা, মারধর, হুমকি দেওয়া, দীর্ঘ সময় হাত-পা বেঁধে রাখা এবং কুকুর দিয়ে হামলা চালানো ছিল নিয়মিত ঘটনা। অনেকের অভিযোগ, অশালীন অপমান ও সহিংসতার মাধ্যমে বন্দীদের মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হতো।
গাজার আরেক সাবেক বন্দী, যিনি নিরাপত্তার কারণে নিজের পরিচয় প্রকাশ করেননি, বলেন যে তাকে ইসরায়েলের আটটি আটককেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল। তিনি জানান, কুখ্যাত সদে তেইমান আটককেন্দ্রে বন্দীদের ওপর পরিকল্পিতভাবে কুকুর লেলিয়ে দেওয়া হতো। অন্য কয়েকজন সাবেক বন্দীও একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
পশ্চিম তীরের বাসিন্দা এবং সাবেক বন্দীরা অভিযোগ করেছেন, বারবার জোর করে পোশাক খুলে দেহ তল্লাশি, অপমানজনক আচরণ এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। অনেকে জানিয়েছেন, এসব ঘটনার বিষয়ে কথা বলতে সামাজিক লজ্জা ও ভয় বড় বাধা হয়ে দাঁড়ায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটলার মসজিদে নামাজ পড়তে হয় টিকিট কেটে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাস
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত : ইন্ডিয়ান এক্সপ্রেস
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেহরান থেকে ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে ইরান?
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোলান ঘিরে ঘূর্ণায়মান শঙ্কা, সন্ত্রাসী ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তবে সিরিয়া?
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণহানি ছাড়ালো ১৬ হাজার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় লালা, বিদ্যুৎহীন অর্ধসহস্রাধিক
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)