হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১০ জুন, ২০২৬ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ হরমুজ প্রণালির ওপর দিয়ে ওড়ার সময় মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এ তথ্য জানা গেছে।
এই নৌপথের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা এখনো স্পষ্ট নয়। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে এই অঞ্চল অন্যতম প্রধান বিরোধপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
গতকাল ভোরের দিকে ড্রাম্প বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলে। এ সময় সে বলে, ‘পাইলটরা ভালো আছে’ এবং এ ঘটনায় কেউ নিহত হয়নি।
ড্রাম্প আরও বলে, ‘আমরা আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি।’
ঘটনাটি সম্পর্কে অবগত আছে, এমন দুজনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করে।
গত এপ্রিল মাসে যুদ্ধবিরতির পর গত রোববার রাত থেকে গত সোমবার সকাল পর্যন্ত প্রথমবারের মতো সরাসরি পাল্টাপাল্টি হামলায় জড়ায় ইরান-ইসরায়েল। এ ঘটনা মধ্যপ্রাচ্যে আবারও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি করে। অবশ্য পরে দুপক্ষই এই সংঘাত থেকে সরে আসে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ড্রাম্পের ওই মন্তব্য সামনে আসে।
ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান।
এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সন্ত্রাসী ড্রাম্প বলেছে, ‘আমরা একটি অত্যন্ত চমৎকার চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এ চুক্তি কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।’- মজার বিষয় হলো যুদ্ধ বিরতি শুরু হওয়ার পর থেকে ড্রাম্প এই কথাটি প্রায় ৩৭ বার বলেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)