রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১০ জুন, ২০২৬ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশী কর্মী উল্লেখযোগ্য সংখ্যক বাড়িয়ে ১ লাখে উন্নীত করার বিষয়ে আলোচনা করছে দুই দেশ। রাশিয়া সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর দেশটির কর্তৃপক্ষের কাছে এ প্রস্তাব উত্থাপন করে। জানা গেছে, প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করতে সম্মত হয়েছে তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে রাশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশী কর্মরত আছেন। দেশটিতে কর্মী বৃদ্ধির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া উভয় পক্ষ একমত হয়েছে যে বাংলাদেশ-রাশিয়ার মধ্যকার বর্তমান বাণিজ্যের পরিমাণ দুই দেশের প্রকৃত সম্ভাবনার তুলনায় অনেক কম। পররাষ্ট্রমন্ত্রী রুশ বাজারে বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ রফতানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে। এ প্রেক্ষাপটে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাবকে রুশ পক্ষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
সফরকালে প্রযুক্তি খাত বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সহযোগিতার প্রসঙ্গও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। খলিলুর কৃষি ও স্বাস্থ্য খাতে এআইয়ের প্রয়োগ নিয়ে একটি রুশ প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের প্রস্তাব দেয়, যা রুশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গ্রহণ করে।
এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়নে সহায়তা এবং দেশে এআই বিষয়ে সেন্টার অব এক্সসিলেন্সপ্রতিষ্ঠায় সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় ভারী বৃষ্টিতে পানিবদ্ধতায় হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বোমাতঙ্কেই ভারতের ক্ষতি ৬০০ কোটি রুপি!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












