‘হরমুজ প্রণালিই এখন ইরানের পারমাণবিক বোমা’
আল ইহসান ডেস্ক:
আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকায় হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণকে ‘পারমাণবিক বোমা’র সঙ্গে তুলনা করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ। ইরানি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিই ইরানের ‘পারমাণবিক বোমা’।
ফেব্রুয়ারি ২৮ থেকে শুরু হওয়া যুদ্ধের পর সন্ত্রাসী ড্রাম্পের দেওয়া বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন নিকজাদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বক্তব্যে কোনও বিশ্বাসযোগ্যতা নেই। অন্যদিকে যুদ্ধের প্রশ্নে ইরানের একটি মৌলিক আদর্শিক ভিত্তি রয়েছে বলেও দাবি করেন তিনি।
ডেপুটি স্পিকার আরও বলেন, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে একটি আইন পাস করা হবে এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে নিকজাদ বলেন, আমার কাছে হরমুজ প্রণালি একটি পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অন্যভাবে বললে, আমাদের পারমাণবিক বোমাই হলো হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার পারমাণবিক বোমা রয়েছে। কিন্তু আমাদের কাছে পারমাণবিক বোমা থাকলেও আমরা কখনও তা ব্যবহার করতাম না। সূত্র: উইয়ন নিউজ
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।