হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক:
মার্কিন সন্ত্রাসীর নির্দেশে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকরের দাবি করলেও এরই মধ্যে হরমুজ প্রণালিতে কিছু বাণিজ্যিক জাহাজের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা জনমনে কিছুটা বিভ্রান্তি ও কৌতূহলের সৃষ্টি করেছে।
সাধারণভাবে কোনো দেশের ওপর অবরোধ আরোপ করা হলে সেই অঞ্চলের নৌপথ সম্পূর্ণ বন্ধ থাকে; কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট ভিন্ন। হরমুজ প্রণালি দিয়ে অবাধে বেশ কিছু জাহাজ চলাচলের খবর পাওয়া গেছে।
এর জবাবে মার্কিন সামরিক কর্মকর্তারা যুক্তি দিচ্ছে, তাদের এই অবরোধ মূলত ইরানের বন্দরগুলোর ওপর কেন্দ্রীভূত, হরমুজ প্রণালীর ওপর নয়। ফলে যেসব জাহাজের গন্তব্য ইরান নয় বা যেসব জাহাজ ইরানের কোনো পণ্য পরিবহন করছে না, তাদের চলাচলে কোনো আইনি বাধা নেই।
তাদের বক্তব্য হচ্ছে- মার্কিন বাহিনী আন্তর্জাতিক আইনি সীমাবদ্ধতা থেকে প্রণালীটিকে সরাসরি বন্ধ না করে শুধুমাত্র ইরানগামী বা ইরান থেকে আসা কার্গোগুলোকে লক্ষ্যবস্তু করছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা করে এই অবরোধে কিছু শিথিলতা রাখা হয়েছে। অর্থাৎ যখন তারা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে সফল হচ্ছে না তখনই মানবিক দিক বিবেচনার হাস্যকর যুক্তি দিচ্ছে।
মার্কিন ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বা আইএসডব্লিউ-এর তথ্যমতে, মানবিক ত্রাণ এবং ওষুধবাহী জাহাজগুলোকে এই অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে। এছাড়া অবরোধ শুরুর সময় যেসব নিরপেক্ষ দেশের জাহাজ ইরানের বন্দরে অবস্থান করছিলো, তাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিলো। এই মানবিক ছাড় এবং বিশেষ অনুমতির কারণেই কিছু জাহাজকে এখনো ওই এলাকায় চলাচল করতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।