কুতুবুল আলম, আমীরুশ শরীয়ত, মাহতাবে তরীকত, মাহিউল বিদয়াহ, মুহ্ইস সুন্নাহ, মুজাদ্দিদুয যামান, হুজ্জাতুল ইসলাম, রঈসুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা, তাজুল মুফাসসিরীন, সুলতানুল আরিফীন,
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৩ পর্ব)
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
তিন মাস পরেও পবিত্র জিসিম মুবারক অক্ষত:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের তিন মাস পরে উনার পবিত্র মাযার শরীফের অভ্যন্তরে পানি উঠে যায়। উনার মুরীদগণের মধ্যে কেউ কেউ স্বপ্নে দেখেন, তিনি উনার জিসিম মুবারককে আরো উঁচু করে কবরস্থ করার জন্য নির্দেশ মুবারক দিচ্ছেন। অনেক বাদ-প্রতিবাদের পরে উনার পবিত্র মাযার শরীফ উন্মুক্ত করা হয়। দেখা গেলো উনার কাফন মুবারক সহ জিসিম মুবারক অবিকৃত আছেন। সুবহানাল্লাহ!
উনার মাথা মুবারকের দিক থেকে এক অপূর্ব আতরের সুঘ্রাণ আসতে থাকে। সুবহানাল্লাহ! উনার এক আশিক মুরীদ উনার হাঁটুর নিচের কাফনের কিয়দাংশ উন্মোচন করেন। দেখা গেলো উনার জিসিম মুবারক হলুদ বর্ণ তৈলাক্ত অবস্থায় অবিকৃত আছেন, যা চিকচিক করছিলেন। তিন মাস পরেও এর কোন বিকৃতি ঘটেনি। অতঃপর পবিত্র মাযার শরীফকে আরো একটু উঁচু করে উনার জিসিম মুবারক রাখা হয়। উনার মাযার শরীফ ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পাগলা বাজার এলাকায় শাহী মহল্লায় অবস্থিত। নিকটে একটি মসজিদ, একটি মাদরাসা ও একটি সাধারণ লোকদের কবরস্থান রয়েছে। সুবহানাল্লাহ!
সম্মানিত পরিবার পরিজন:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার দুই সংসার ছিলেন। ঢাকা যাত্রাবাড়ী খানকা শরীফ সংলগ্ন আবাসস্থলে উনার বড় আহলিয়া (বড় আম্মাজান) উনার সন্তান সন্ততি নিয়ে বাস করতেন। এ সংসারে উনার ৫ ছেলে ও ৪ মেয়ে। এক মেয়ে, যিনি মাওলানা হুসাইন ছাহেবের আহলিয়া ছিলেন, তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেছেন। এ সংসারের বড় ছাহেবজাদা জনাব মুহম্মদ রিদওয়ান ছাহেব বর্তমানে গদীনশীন। সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার দ্বিতীয় আহলিয়া (ছোট আম্মাজান) হযরত মুর্শিদ কিবলা উনার গ্রামের বাড়ীতে নানুপুর, চাঁদপুরে বসবাস করতেন। এ সংসারে উনার তিন ছেলে ও তিন মেয়ে।
প্রতি মাসে এক সপ্তাহ হযরত মুর্শিদ কিবলা তিনি দেশের বাড়ীতে থাকতেন। সেখানেও খানকা শরীফ ও মসজিদ মাদরাসা ইত্যাদি ছিলেন। মাসের অবশিষ্ট দিন ঢাকায় যাত্রাবাড়ী খানকা শরীফের বাড়ীতে তিনি অবস্থান করতেন।
সাধারণ লোক দ্বিতীয় বিবাহ করলে দ্বিতীয় আহলিয়াকেই প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু এই দিক দিয়ে হযরত মুর্শিদ কিবলা তিনি ছিলেন স¤পূর্ণ ব্যতিক্রম। তিনি বড় আম্মাজান ও উনার সন্তান সন্ততিগণসহ ঢাকায় থাকতেন। আর ছোট আম্মাজানকে উনার সন্তান সন্ততিসহ দেশের বাড়ীতে রাখতেন।
সম্মানিত খুলাফা ও মুরীদান:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার অনেক মুরীদ মু’তাকিদ রয়েছেন এবং অনেক খলীফা এখনও বর্তমান আছেন। তবে উনার খাছ ও প্রধান খলীফা হচ্ছেন রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ কিবলা, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
উনার মুবারক উসীলাতেই সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সিলসিলা ও শান মান এখনও যমীনে টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ!
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার যত খলীফা ও মুরীদ রয়েছেন, তাদের মধ্যে উনার সাথে সবচেয়ে বেশী গভীর সুসম্পর্ক ছিলো রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সাথেই। আর বর্তমানেও উনার সাথে রয়েছে পরিপূর্ণ রূহানী নিসবত বা সম্পর্ক। যা কেবল তাছাওউফে পূর্ণতাপ্রাপ্ত লোকদের পক্ষেই বুঝা ও অনুধাবন করা সম্ভব।
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সাথে রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার কতখানি গভীর সুসম্পর্ক ছিলো তার কিছু বাস্তব প্রমাণ পরবর্তী পর্বে উল্লেখ করা হবে। ইনশাআল্লাহ!
-আলহাজ্জ ছূফী সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












