হুতিদের হামলায় সৌদি আরবে আহত ১১
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের সীমান্তবর্তী নাজরান অঞ্চলে অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একই সময়ে ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব শহরে হুতিদের হামলায় আরও দুই বেসামরিক নিহত ও ১৪ জন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আহতদের মধ্যে সাতজন সৌদি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার বছর বয়সি একটি শিশু দগ্ধ হয়েছে। এছাড়া আহতদের মধ্যে একজন সৌদি নারী, দুইজন মিশরীয়, একজন ইয়েমেনি এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ জানান, হুতিদের সর্বশেষ হামলায় মারিব শহরে দুইজন বেসামরিক নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন।
এর আগে ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মারিবের দিকে ছোড়া হুতিদের একাধিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। এ সময় শহরে বিস্ফোরণের শব্দও শোনা যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনেও সংঘাত বৃদ্ধি পাচ্ছে। হুতিরা সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সরকারি বাহিনী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব—উভয়ের বিরুদ্ধেই হামলা জোরদার করেছে।
সৌদি আরব ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, এবার প্রাণ গেল স্বামী-স্ত্রীর
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই-তিন মিনিট চেষ্টা করেও রক্ষা করা যায়নি ইয়াছিনকে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে কী আছে?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দফা মেয়াদ শেষ, থমকে ঢাকা-শরীয়তপুর চার লেন প্রকল্প
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ থেকে চিৎকার করলেও গুরুত্ব দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)