হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও সংসদ সদস্য হাসান গাশঘাভি।
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
তিনি বলেন, ‘ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারিত হয়েছে। চূড়ান্ত পাঠ ও বিস্তারিত বিষয়গুলো শিগগিরই ঘোষণা করা হবে।’ তবে এই সমঝোতা কার্যকর করতে ইরানের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন হবে বলেও স্পষ্ট করেন গাশঘাভি। তার ভাষায়, ‘অবশ্যই, চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চপর্যায় থেকেই নিতে হবে।’
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি ঘিরে যেকোনো উত্তেজনা বা চলাচলে বিধিনিষেধ আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনার পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ওমানের মধ্যস্থতায় কোনো সমঝোতার কাঠামো নির্ধারিত হওয়ার খবর অঞ্চলটির উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে ইরানি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এখনও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। সমঝোতার পূর্ণাঙ্গ শর্ত, জাহাজ চলাচলের নিয়ম এবং এটি কখন থেকে কার্যকর হবে, সেসব বিষয়ে বিস্তারিত তথ্য চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হলেও গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার পুরোপুরি খুলে দেওয়া হবে, তা নয় বলে জানিয়েছে তেহরান।
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অবাধ করতে হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশ কয়েকটি নিশ্চয়তা প্রয়োজন। দেশটির দাবি, আগের সমঝোতার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তাই সেসব পদক্ষেপ প্রত্যাহার করতে হবে ওয়াশিংটনকে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি তেহরানের দাবিগুলো বিস্তারিত তুলে ধরেন।
ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার করা। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরানের ওপর পুনরায় আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, বিশেষ করে তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা। একই সঙ্গে ইরানের আটকে থাকা সম্পদ নিয়ে আলোচনা পুনরায় শুরু করা।
লেবাননে স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার বিষয়টি সমাধান করা। জুনে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননের স্থিতিশীলতার বিষয়ে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, ইরান সেটির বাস্তবায়ন চায়।
তথ্যসূত্র: আল জাজিরা ও সিএনএন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)