জানেন কি শীতের সকালে কুয়াশা বেশি দেখা যায় কেন?
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
শীতের সকালের সাধারণ দৃশ্য চারপাশে সাদা কুয়াশার চাদর, ঘাসের ডগায় শিশিরবিন্দু আর দূরের গাছপালা ঝাপসা হয়ে থাকা। কখনও কুয়াশার ঘন পর্দায় আড়াল হয়ে যায় রাস্তা, মাঠঘাট ও ঘরবাড়ি। কিন্তু বছরের অন্য সময়ের তুলনায় শীতের সকালেই কুয়াশা বেশি দেখা যায় কেন? এর পেছনের রহস্য কি। এর পেছনে রয়েছে তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা এবং রাতের আবহাওয়ার বিশেষ ভূমিকা।
বাতাসে সব সময়ই কিছু পরিমাণ পানীয় বাষ্প থাকে। শীতের রাতে ভূপৃষ্ঠ তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। এর প্রভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের তাপমাত্রাও কমতে থাকে। একপর্যায়ে বাতাসের তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে পানীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। এই পানিকণাগুলো বাতাসে ভেসে থাকলে তৈরি হয় কুয়াশা।
শীতকালে রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। বিশেষ করে আকাশ পরিষ্কার থাকলে ভূপৃষ্ঠ দ্রুত তাপ হারাতে পারে। বাতাসে পর্যাপ্ত আর্দ্রতা থাকলে এ পরিস্থিতিতে কুয়াশা তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।
সূর্যাস্তের পর থেকে ভূপৃষ্ঠ ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। রাত যত গভীর হয়, তাপমাত্রা তত কমতে থাকে। সাধারণত ভোরের দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি পৌঁছায় পরিবেশ। তাই এ সময় বাতাসের পানীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরির সম্ভাবনা বাড়ে।
এ ছাড়া বাতাসের গতি কম থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি ঠান্ডা ও আর্দ্র বাতাস জমে থাকে। এতে কুয়াশা ঘন হওয়ার সুযোগ পায়। তবে বাতাস খুব বেশি জোরে বইলে কুয়াশা ছড়িয়ে যেতে পারে বা এর ঘনত্ব কমে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)