কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
আটা-ময়দার তৈরি খাবার অনেক সময় গ্যাস বাড়ায়। উচ্চ আঁশের পাশাপাশি আটায় গ্লুটেন নামক প্রোটিন থাকে, যা পরিপাকতন্ত্র সহজে হজম করতে পারে না। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের সমস্যা বেশি হয়।
অতিরিক্ত মসলাযুক্ত খাবার ত্যাগ করতে হবে। কারণ, বেশির ভাগ মসলা পরিপাক করার মতো এনজাইম মানুষের শরীরে নেই। গরমে পেঁয়াজ, রসুন, হলুদগুঁড়া, কাঁচা মরিচ, লবণ ও তেলছাড়া অন্যান্য মসলা ব্যবহার না করাই উত্তম। অন্যান্য সুগন্ধিযুক্ত মসলা খেতে চাইলে গোটা মসলা ব্যবহার করা ভালো।
অতিরিক্ত তৈলাক্ত খাবার চলবে না। সয়াবিন তেলে সম্পৃক্ত ফ্যাট অনেক বেশি। অধিক সম্পৃক্ত চর্বির কারণে তেল পরিপাকে বেশি সময় লাগে। ভাজা পোড়া বেশী বা নিয়মিত খাওয়া যাবে না। খিচুড়ি, বিরিয়ানি ও পোলাওয়ের মতো ভারী খাবার এড়িয়ে চলুন। পরোটা, লুচি, চপ, শিঙাড়া ও ফ্রেঞ্চ ফ্রাই হজম হতে বেশি সময় নেয়।
শাকে আঁশের পাশাপাশি সেলুলোজ থাকে। সেলুলোজ হজমকারী সেলুলয়েজ নামক এনজাইম মানুষের পরিপাকতন্ত্রে নেই। তাই অতিরিক্ত শাক খাবেন না।
যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাহলে দুধ ও দুধের তৈরি খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে। বিশেষ করে দুধ চা অ্যাসিডিটির সমস্যা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।
গ্যাস্ট্রিক কমাতে কী খাবেন?
সুন্নতি খাবার সিরকা গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সবচেয়ে বড় কার্যকরী খাবার। গ্যাস্ট্রিক নির্মূলে সিরকার বিকল্প নেই। সিরকা নিয়মমত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আর থাকবে না। সুন্নতী খাবার সিরকা সংগ্রহ করতে চাইলে আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে যোগাযোগ করে সংগ্রহ করতে হবে।
এছাড়া সহজপাচ্য খাবার যেমন: ভাতের সঙ্গে মাছের পাতলা সুরুয়া, সবজি ও পাতলা ডাল। সবজির মধ্যে কদু, পেঁপে, চালকুমড়া, ঝিঙে, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া ও ঢ্যাঁড়সের পাতলা সুরুয়ার তরকারি অতি উত্তম। শাকের মধ্যে লালশাক ও পুঁইশাক খাওয়া যেতে পারে। ফলের মধ্যে পাকা পেঁপে, কলা, বেল, তরমুজ, বাঙ্গি, আঙুর গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে বেশ উপকারী।
দারুচিনি, মৌরি ও এলাচি দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে বা সেদ্ধ করে পানি খালি পেটে খেতে পারলে ভালো।
প্রতিদিন বিকেলে ১ কাপ টক দই খাবেন। টক দই অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায়। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে।
সঠিক নিয়মে তৈরি পান্তা প্রোবায়োটিকস হিসেবে কাজ করে। পান্তা তৈরিতে ভাত ৭-৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে গরম পরিবেশে রাখতে হবে। খাওয়ার সময় ভিজিয়ে রাখা পানি বাদ দেওয়া যাবে না অথবা ভাত ধুয়ে খাওয়া যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












