শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
ইসলামী শরীয়তের দৃষ্টিতে- শিয়ালের গোশত এবং তক্ষক খাওয়া হারাম (নিষিদ্ধ)।
শিয়াল দাঁত ও নখর দিয়ে শিকার করা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত। হাদীছ শরীফে তীক্ষè দাঁত ও নখরবিশিষ্ট সব হিংস্র ও শিকারী প্রাণীর গোশত খেতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।
কোনো রোগমুক্তি বা লোকমুখে প্রচলিত ধারণার ভিত্তিতে শিয়ালের গোশত খাওয়া বৈধ নয়।
আর তক্ষক টিকটিকিজাতীয় এবং বিষধর বা ক্ষতিকারক সরীসৃপ প্রাণীর অন্তর্ভুক্ত। হানাফীসহ চার মাজহাবেই এগুলোকে অপবিত্র ও ঘৃণ্য প্রাণী (খুবাইসাথ) হিসেবে গণ্য করা হয়। সুতরাং তক্ষক খাওয়া সম্পূর্ণ হারাম।
আর বিশেষজ্ঞরা বলছে, শিয়ালের গোশত কিংবা তক্ষকের কথিত ঔষধি গুণের পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং এসব গুজব ও লোকবিশ্বাসের কারণে বন্যপ্রাণী নিধন এবং পাচারের ঝুঁকি বাড়ছে।
শিয়ালের গোশতে কী সত্যই রোগ সারে?
বাংলাদেশের বিভিন্ন এলাকায় এর গোশতের কথিত ঔষধি গুণ নিয়ে নানা বিশ্বাস রয়েছে। কেউ কেউ মনে করে, শিয়ালের গোশত খেলে হাঁপানি, বাতসহ দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ ভালো হয়।
সম্প্রতি বরিশালে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনাতেও শিয়ালের গোশত খাওয়ার এমন বিশ্বাসের কথা উঠে আসে।
তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মনিরুল এইচ খান বলছেন, শিয়ালের গোশতে কোনো ঔষধি গুণ নেই। এটি মূলত ভ্রান্ত ধারণা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুহিত জানান, শিয়ালের গোশত রোগ সারায় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই ক্ষতি ছাড়া। আধুনিক ফার্মাকোলজিতে এ ধরনের তথ্য পাওয়া যায় না।
তক্ষক নিয়ে কোটি টাকার গুজব:
বাংলাদেশে তক্ষককে ঘিরে দীর্ঘদিন ধরে কোটি টাকার নানা প্রতারণার ঘটনা সামনে এসেছে। ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধি সারানো কিংবা যৌনক্ষমতা বাড়ানোর মতো কথিত গুণের কথা বলে তক্ষকের দাম কয়েক কোটি টাকা পর্যন্ত দাবি করার ঘটনাও ঘটেছে।
এমনকি কথিত ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
কিন্তু তক্ষকের এসব কথিত ঔষধি গুণ কিংবা কোটি টাকার বৈধ বাজারমূল্যের কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এসব গুজবকে কেন্দ্র করে তক্ষক ধরার প্রবণতা বেড়েছে এবং পাচারের ঘটনাও ঘটেছে।
জোঁকের তেল আর লিচ থেরাপি এক নয়:
জোঁক দিয়ে চিকিৎসার ইতিহাস অবশ্য নতুন নয়। ভারতীয় উপমহাদেশের প্রাচীন চিকিৎসাপদ্ধতিতে জীবন্ত জোঁক ব্যবহার করে চিকিৎসার কথা পাওয়া যায়। আধুনিক চিকিৎসাব্যবস্থাতেও নির্দিষ্ট ক্ষেত্রে নিয়ন্ত্রিতভাবে মেডিকেল লিচ বা জোঁক ব্যবহারের চিকিৎসাপদ্ধতি রয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছে, লিচ থেরাপি আর বাজারে বিক্রি হওয়া তথাকথিত ‘জোঁকের তেল’ এক বিষয় নয়।
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়ুর্বেদিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. মনির আহমদের মতে, নির্দিষ্ট প্রজাতির ‘মেডিকেটেড’ জোঁক ব্যবহার করে কিছু ক্ষেত্রে লিচ থেরাপি দেওয়া হয়। তবে বাজারে প্রচলিত জোঁকের তেল বাত, ব্যথা কিংবা যৌনসমস্যা সারায় এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য নেই।
অর্থাৎ, চিকিৎসাবিজ্ঞানে নির্দিষ্ট পরিস্থিতিতে নিয়ন্ত্রিত লিচ থেরাপির ব্যবহার থাকলেও, সেটিকে জোঁকের তেল বিক্রির নানা দাবির সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।
বিশেষজ্ঞদের মতে, অজানা উৎসের প্রাণীর গোশত বা দেহজাত উপাদান খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে। বিশেষ করে বন্যপ্রাণীর দেহে থাকা জীবাণু, পরজীবী বা অন্যান্য ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












