সড়কের চার প্রস্তাবে ৪৩৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় অনুমোদন
বিভিন্ন অঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, ব্রিজ ও কালভার্ট মেরামতের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৪টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৪৩৮ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৯৫৭ টাকা।
গতকাল মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সূত্রে জানা গেছে, ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক ও সরাইল নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০৩ এর পূর্ত কাজের পুনঃদরপত্র আহ্বানের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।