ইসি পুনর্গঠনের দাবি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত -ফারুক
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা নাটক মঞ্চস্থ করে ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার পাঁয়তারা করছে মন্তব্য করে তিনি আরও বলেন, নতুন দল এনসিপির নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।
এ সময় জয়নুল আবদিন ফারুক নানা প্রশ্ন তুলে বলেন, কারও যদি কান কথা শুনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাকের শপথ বন্ধ করে দেয়া হয়, তাহলে খুব খারাপ কাজ হয়েছে। বিচারক রায় দিয়েছেন কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়। এ পরামর্শ না নিলেই পারতেন। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সরকারের তো ভয় পাওয়ার কথা না, তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না?
কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় মেনে নিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠের ব্যবস্থা করানোর আহ্বান জানান ফারুক।
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কারও কোনো অভিযোগ নেই অথচ তাদের সরাতে একটি দল উঠে পড়ে লেগেছে, উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, সব ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। এ সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে, তবে তা কত দিন থাকবে, সেটি নির্ভর করবে সরকারের আচরণের উপর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)