রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
উপাচার্যকে হুঁশিয়ারি ছাত্রদলের:

‘ক্ষমতার মসনদ থেকে কীভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে’

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, রাত ১:৪৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩১
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার পর প্রায় দু’ঘণ্টা রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় সড়ক অবরোধ করে রাখে ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি-প্রক্টরের পদত্যাগও চান ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য হত্যাকা-ের ৭ দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্র্বতীকালীন সরকারের প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানে যে সাম্যের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছে, সেই সাম্য হত্যাকা-ের পরে প্রতিবাদে তাদের এখনো কোনো কথা বলতে শুনলাম না। অতিদ্রুত যদি সাম্যের হত্যাকা-ের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে বিচার করতে না পারেন, আমরা যমুনা ঘেরাও করবো। একদল শিক্ষার্থীকে দেখছি সাম্যের হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা এটা বন্ধ না করলে তাদের দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল।
ঢাবি উপাচার্যকে উদ্দেশ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেছেন। তিনিও একজন বহিরাগত। আমাদের আকাঙ্খা ছিল তিনি আমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দেবেন। কিন্তু তার আমলে আমার ভাই সাম্য হত্যাকা-ের শিকার হয়েছেন। তাই এই ভিসিকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। যদি তা না করেন ছাত্রদল জানে কীভাবে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৭ দিন অতিবাহিত হয়েছে কিন্তু আমরা জানতে পারিনি সাম্যের প্রকৃত হত্যাকারী কারা। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদলের নেতা কর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। একইভাবে আমাদের ভাই সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছাত্রদলের আর কোনো নেতাকর্মীর গায়ে যদি আঘাত করা হয় তাহলে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত সংগঠনের কিছু নেতাকর্মী সাম্যের হত্যাকা-ের মোটিভ বদলাতে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে। সেই গুপ্ত সংগঠন ছাত্রশিবির সাম্য হত্যার প্রতিবাদ জানিয়ে যে বিবৃতি দিয়েছিল তা আমরা প্রত্যাখ্যান করছি। আপনারা সাম্যের হত্যার মোটিভ বদলাতে গিয়ে আপনাদের দেওয়া বিবৃতির কার্যকারিতা নষ্ট করেছেন।
ছাত্রদল সাধারণ সম্পাদক সরকারের প্রতি আহ্বান জানান, শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদেরকে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানান তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১২ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৩ ঘণ্টা আগে