স্বাস্থ্য উপদেষ্টার ধৃষ্টতামূলক মন্তব্য:
গণভোটে হ্যাঁ’র পক্ষে থাকা ফরজে কেফায়া!
নিজস্ব সংবাদদাতা:
গণভোটে হ্যাঁ’র পক্ষে থাকা ‘ফরজে কেফায়া’ বলে ধৃষ্টতামূলক মন্তব্য করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। গত জুমুয়াবার সিলেটে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলে।
সে বলেছে, ‘সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ বুঝানো লাগবে না, নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ-এর পক্ষে জনমত তৈরি করতে হবে। যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যত যুক্ত করা যাবে, তত অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।’
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।