সরকারকে একমাত্র স্বাধীন সাংবাদিকতাই সত্য বলে -মাহফুজ
নিজস্ব সংবাদদাতা:
একমাত্র স্বাধীন সাংবাদিকতাই সরকারকে সত্য কথা বলে বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আনাম বলেন, সরকার আপনি মনে রাখবেন আপনাকে কেউ সত্য কথা বলবে না। আপনার দলীয় লোকেরা বলবে না ভয়ে এবং আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না। আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সব সময় আপনাকে প্রশংসার মধ্যে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান, আপনাকে (সরকার) সত্য কথা বলে।
‘একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে-তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে- উল্লেখ করেন এই সম্পাদক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।