স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন ৭ জন
সিলেট সংবাদদাতা:
স্বাধীনতা উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাত কারাবন্দি। এর মধ্যে সুনামগঞ্জ জেলার তিন, সিলেটের দুই ও মৌলভীবাজারের আরও দুই জন রয়েছেন। মুক্তিপ্রাপ্তরা সবাই পুরুষ। তাদের বেশিরভাগই শারীরিকভাবে অসুস্থ। সব প্রস্তুতি শেষে গত ১৮ ও ১৯ মার্চ তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার শারমিন তানিয়া।
তিনি জানান, মুক্তিপ্রাপ্তরা সিলেট কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন। তাদের বেশিরভাগই বৃদ্ধ ও সবাই পুরুষ। তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে সরকারি সিদ্ধান্ত মোতাবেক মুক্তি দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।