স্বাদে-ঘ্রাণে মন কাড়ে সিলেটের আখনি
রমাদ্বান শরীফের ইফতার, ঈদের দুপুরের খাবার, মাহফিলের তাবারুক কিংবা পারিবারিক উৎসব- সিলেটিদের পছন্দের তালিকায় সবার আগে যে সুস্বাদু খাবারটি থাকে, তা হচ্ছে আখনি।
সুগন্ধি চাল এবং গোশতযোগে আখনি রান্নার পদ্ধতি অনেকটা ঢাকার তেহারির মতো হলেও সুঘ্রাণ ও স্বাদের দিক দিয়ে আখনি অনন্য।
সিলেটজুড়ে পাড়া-মহল্লার অজস্র রেস্টুরেন্টে রান্না হয় আখনি। এমনকি বড় হাঁড়িতে রান্না করা আখনির অনলাইনভিত্তিক একটি বাজারও সৃষ্টি হয়েছে সিলেটে।
পারস্য-দিল্লি হয়ে সিলেট:
আখনি শব্দটির মূলত পারস্যের (বর্তমান ইরান) ‘ইয়াখনি’ এর একটি রূপ। এ রান্নাটি পারস্য থেকেই পূর্বে ভারতবর্ষ ও পশ্চিমে তুরস্ক পর্যন্ত ছড়িয়েছে। ইয়াখনি অর্থ হচ্ছে গোশতের স্টু বা ভাপে সিদ্ধ করা গোশত। ইয়াখনি পোলাও অর্থ স্টুতে রান্না করা চাল বা পোলাও।
বাস্তবে আমাদের পরিচিত আখনি গোশতের সুরুয়ার মধ্যেই রান্না করা এক ধরনের পোলাও। সিলেটে এটি তাই আখনি পোলাও হিসেবেও পরিচিত। ভারতবর্ষে প্রথম ‘ইয়াখনি’ শব্দের ব্যবহার পাওয়া যায় মোঘল শাসক আকবরের ‘আইন-ই-আকবর’ গ্রন্থে। খাদ্য বিশেষজ্ঞদের ধারণা, পারস্যের এই খাবারটি মোঘল বাবুর্চিদের হাত ধরে এই অঞ্চলে এসে দিল্লি সালতানাতে জনপ্রিয়তা পায়।
সিলেটে আখনির আগমন ও জনপ্রিয়তার ব্যাপারে নথিভুক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা যায়, জনপ্রিয় এই খাবার সিলেট অঞ্চলে ইরান থেকে দিল্লি হয়ে এসেছে।
১৩০৩ খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দিল্লি হয়ে সিলেট গৌড় রাজ্যের গোবিন্দকে পরাজিত করেন। দিল্লীর মসনদে তখন আলাউদ্দিন খিলজি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার সিলেট বিজয়ের সময় উনার সঙ্গে দিল্লী থেকে আসা খিলজি সৈনিকদের মাধ্যমেও এ অঞ্চলে আখনি বিস্তার লাভ করতে পারে বলে ধারণা করা হয়।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।