আরব মরুদ্যান: আল-আহসার শতাব্দীজুড়ে ঐতিহ্য
আল-আহসা - পূর্ব সৌদি আরবের বুকে বিস্তৃত এক প্রাচীন মরুদ্যান, যা শুধু আরবই নয়, সমগ্র বিশ্বের জন্য এক অনন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিস্ময়। ‘আল-আহসা’ নামটি আরবি ‘আল-হিসা’-এর বহুবচন, যার অর্থ শক্ত বালুমাটির নিচে জমা পানির আধার। বালির গভীরে লুকানো প্রাকৃতিক মিঠা পানি হাজার বছর ধরে এই শুষ্ক অঞ্চলে সবুজ জীবনের ধারক ও বাহক হয়ে আছে।
পারস্য উপসাগরের উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত আল-আহসা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের বৃহৎ অংশ জুড়ে বিস্তৃত। এই মরুদ্যান ঐতিহাসিকভাবে খ্যাতি পেয়েছে সূচিকর্মের শিল্প ও ঐতিহ্যবাহী ‘বিশত’ নামক পুরুষদের পোশাক তৈরির জন্য।
আল-আহসা অঞ্চলটি ঐতিহাসিক বাহরাইন প্রদেশের কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত ছিলো, যেখানে প্রাচীনকাল থেকে কৃষিকাজ এবং জনবসতি গড়ে উঠেছে।
পূর্ব আরবের রাজনৈতিক উত্থান-পতনের সঙ্গে আল-আহসার ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলা হয়ে থাকে, ৮৯৯ খ্রিস্টাব্দে প্রখ্যাত কারমাতিয়ান নেতা আবু তাহির আল-জান্নবির নেতৃত্বে আল-আহসা আব্বাসীয় খিলাফতের শাসনমুক্ত হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়।
পরবর্তী শতাব্দীগুলোতে এটি একের পর এক আরব বংশের হাতে শাসিত হয়েছে-উয়ুনিদ, উসফুরি এবং জাবরিদ বংশের অধীনে অঞ্চলটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়।
১৫২১ সালে আল-আহসা পর্তুগিজদের দখলে যায় এবং ১৫৫০ সালে এটি উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তবে উসমানীয়দের প্রভাব বেশিদিন স্থায়ী হয়নি-১৬৭০ সালে বনু খালিদ উপজাতি অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়।
ঔপনিবেশিক ও আঞ্চলিক রাজনীতির নানা পালাবদলের পর উকায়ের চুক্তি (১৯২২) এবং কিং ইবনে সৌদের সামরিক বিজয়ের মধ্য দিয়ে আল-আহসা অবশেষে আধুনিক সৌদি আরবের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, যা আজও তার সমৃদ্ধ ঐতিহ্য আর ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে।
আল-আহসা মরুদ্যানকে বাঁচিয়ে রেখেছে এখানকার অজস্র প্রাকৃতিক ঝর্ণা। উম্মে সাবা’হ, আল-হাররাহ এবং আল-খোদোদ-এর মতো প্রায় ৬০ থেকে ৭০টি ঝর্ণা শুষ্ক মরুভূমির বুকে সজীবতার ধারা বইয়ে দিচ্ছে অবিরাম। এসব ঝর্ণার ধারাবাহিক স্রোত হাজার বছরেরও বেশি সময় ধরে এ অঞ্চলে খেজুর চাষ ও কৃষিকাজের স্থায়িত্ব রক্ষা করে চলেছে।
বর্তমানে আল-আহসা প্রায় ২০ লাখ খেজুর গাছের নিবিড় আবাসস্থল। এখান থেকে প্রতি বছর প্রায় ১ লাখ টন খেজুর উৎপন্ন হয়, যা শুধু সৌদি আরবেই নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যাপকভাবে সমাদৃত।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।