স্থানীয় আরও দুই প্রতিষ্ঠানকে হ্যান্ডসেট তৈরির অনুমতি দিল বিটিআরসি
আরও দুই স্থানীয় প্রতিষ্ঠানকে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন ও সংযোজনের অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। হ্যান্ডসেট বাজারে মন্দার মধ্যে এই উদ্যোগ নেওয়া হলো।
প্রতিষ্ঠান দুটি হচ্ছে স্যালএক্সট্রা লিমিটেড ও হালিমা মোবাইল ইন্ডাস্ট্রিজ। এই দুই প্রতিষ্ঠান নিয়ে দেশে এখন মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১৭টি।
তবে এলসি খোলায় সমস্যার কারণে হালিমা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কুমিল্লার হালিমা মোবাইল ইন্ডাস্ট্রিজ এখনো উৎপাদন শুরু করতে পারেনি।
অন্যদিকে, স্যালেক্সট্রা লিমিটেড তাদের গাজীপুর ইউনিটে নকিয়া ব্র্যান্ডের স্মার্ট ও ফিচার ফোন তৈরি করছে।
২০২১ সালে যুক্তরাজ্যের ভাইব্রেন্ট সফটওয়্যার ও বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের যৌথ উদ্যোগে ভাইব্রেন্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড প্রথম নকিয়া ডিভাইস সংযোজনের অনুমোদন পায়।
ইউনিয়ন গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান সেলুলার মোবাইল (প্রাইভেট) লিমিটেডের মাধ্যমে ১৯৯৬ সালে প্রথম নকিয়া ডিভাইস আমদানি করে।
সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিরোধের কারণে গত বছর স্থানীয়ভাবে নকিয়া ডিভাইস উৎপাদন বন্ধ হয়ে যায়।
স্যালেক্সট্রাকে দেশীয় প্রযুক্তি-ডিভাইস উৎপাদনকারী স্টার্টআপ হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, 'আমরা সম্প্রতি বিটিআরসি থেকে লাইসেন্স পেয়েছি। এইচএমডি গ্লোবালের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা এখন দেশে নকিয়া ব্র্যান্ডের প্রস্তুতকারক ও পরিবেশক।'
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।