স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
, ১৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
গত বুধবার এই শিশুরা অসুস্থ হয়ে পড়ে।
তাদের মধ্যে ১০ জনকে রাতে চাপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা ও জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান।
সদর উপজেলার শালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা অসুস্থ বোধ করতে শুরু করে।
প্রধান শিক্ষক দুরুল হোদা বলেন, ২২১ জন শিক্ষার্থীকে খাবার দেওয়া হয়েছিল। তাদের অধিকাংশই ততক্ষণে খাবার খেয়ে ফেলেছিল।
তিনি বলেন, প্রায় ১৮ শিক্ষার্থী তাদের স্বাস্থ্য সমস্যার কথা জানালে তৎক্ষণাৎ আমরা বাকি শিক্ষার্থীদের ওই খাবার না খাওয়ার নির্দেশ দিই। শিক্ষকেরা খাবার পরীক্ষা করে দেখেন। কিছু খাবারে বাসি গন্ধ পাওয়া যাচ্ছিল।
চিকিৎসক মাহবুব হাসান জানান, গত বুধবার রাতে একই ধরনের উপসর্গ নিয়ে ১০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি বলেন, তারা সবাই প্রায় একই ধরনের উপসর্গের কথা বলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, নি¤œমানের খাবার খাওয়ার কারণে অথবা প্রচ- গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুস্বাদু আপেল বরই ঝুলছে গাছে থোকায় থোকায়
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)