এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কারণে নিরাপত্তা ব্যবস্থায় নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হতে হবে।
তিনি বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। পরিবর্তিত বাস্তবতায় এসএসএফকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।