পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
নাটক সিনেমা ভিডিও আসক্ত শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে সমকামিতা। ফলে জেলায় এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পাবনায় এখন পর্যন্ত সমকামিতায় আসক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ হাজার ৬শ’ জনের ওপরে। এবং ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত করা হয়েছে।
গত বুধবার পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় হাসপাতালের কী পপুলেশন্স-কেপি সেন্টারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
পাবনায় ১ হাজার ৬১৫ জন সমকামী, ৭৬৫ জন নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী এবং ৪৮৪ জন শিরায় মাদক গ্রহণকারী শনাক্ত করা হয়েছে। পাবনায় এখনও পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে, এর মধ্যে ৭ জনই সমকামী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।