স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
স্কুলে শিক্ষার্থীদের হিজাব পরা নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে উঠেছে আজারবাইজান। আজাক সরকারের নতুন স্কুল ইউনিফর্ম বিধিমালার প্রতিবাদে রাজধানী বাকুসহ দেশের একাধিক দক্ষিণাঞ্চলীয় জেলায় নজিরবিহীন বিক্ষোভ দেখা দিয়েছে।
হিজাব পরিহিত ছাত্রীদের শ্রেণিকক্ষে প্রবেশে বাধা দেওয়ায় শুরু হওয়া এই অসন্তোষ এখন আন্তর্জাতিক রাজনীতিতেও উত্তাপ ছড়াচ্ছে, যা দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র তুরস্কের সঙ্গে নতুন এক কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন তৈরি করেছে।
সম্প্রতি আজারবাইজানের শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় স্কুলগুলোতে ধর্মীয় প্রতীক সংবলিত পোশাক পরিধান নিষিদ্ধ করে নতুন ইউনিফর্ম বিধিমালা বাস্তবায়ন শুরু করে। এরপরই নেভি ব্লু হিজাব পরা একাধিক শিক্ষার্থী স্কুলগেটে কর্মকর্তাদের চ্যালেঞ্জ জানানোর প্রামাণ্যচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার জের ধরে রাজধানী বাকুর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এবং ইরান সীমান্তবর্তী দক্ষিণ জেলা মাসাল্লি ও জলিলাবাদে সাধারণ নাগরিক ও অভিভাবকরা রাস্তায় নেমে আসেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক প্রামাণ্যচিত্রে দেখা যায়, রাজধানীর বাইরের একটি স্কুলের সামনে আন্দোলনকারীরা ‘হিজাব শিক্ষা গ্রহণে বাধা নয়’ লেখা ব্যানার নিয়ে অবস্থান নিয়েছেন।
হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া এই প্রতিবাদ দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যে অন্তত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি বেশ কয়েকজন বিক্ষোভকারী অভিভাবক ও অনলাইন অ্যাক্টিভিস্টকে নিখোঁজ বা আটক করার অভিযোগ উঠেছে। আন্দোলন তীব্র হওয়ার পর থেকেই দেশটিতে ভিপিএন ছাড়া ইনস্টাগ্রাম ও টিকটক ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপিত হয়েছে।
ভৌগোলিক ও কৌশলগত কারণে আজারবাইজান ও তুরস্ককে ‘এক জাতি, দুই রাষ্ট্র’ হিসেবে গণ্য করা হয়। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার এই নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছেন। এরদোয়ানের প্রধান উপদেষ্টা ওকতাই সারাল আজারবাইজানের এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করে ভুল সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।
তিনি স্পষ্ট ভাষায় জানান, হিজাব শিক্ষার কোনো বাধা নয়, বরং বিশ্বাসের অংশ। এই ইস্যুতে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির একাধিক সংসদ সদস্য আজারবাইজান সরকারের তীব্র সমালোচনা শুরু করায় দুই মিত্রের সম্পর্কে এখন বেশ টানাপোড়েন তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সন্ত্রাসবাদী প্রেসিডেন্টের বক্তব্যের সময় ১৩ দেশের ওয়াকআউট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের সন্ত্রাসী প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












