এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। একই সময়ে সৌদির দুটি বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ কয়েকটি তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। খবর আনাদোলুর।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তবে হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির কথা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংস্থাটি জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এই ঘটনাটি ঘটেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে।
এর আগে রোববার (১১ অক্টোবর) দিনের প্রথমভাগে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপর একটি হামলার কথা জানায় জিএসিএ। সংস্থাটি জানায়, ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের সংখ্যা বা আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এক বার্তায় ইয়েমেনের হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, তাদের হামলাটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
ইয়াহিয়া সারি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও সৌদি খনিজ তেল কোম্পানি আরামকোর পূর্বাঞ্চলীয় প্রদেশের শেডগাম গ্যাস প্ল্যান্ট এবং তানাজিব তেল স্থাপনায় হামলার দাবি করেন।
তিনি জানান, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে ভবিষ্যতে আরও হামলার হুমকি দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তেজনা কমাতে সৌদি আরবের সঙ্গে সংলাপে বসতে চায় ইরান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের নিষেধাজ্ঞা, কার্যকর করলো এয়ার ফ্রান্স
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানামায় ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












