SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%উত্তপ্ত%' OR titleBn LIKE '%উত্তপ্ত%' OR descriptionEn LIKE '%উত্তপ্ত%' OR descriptionBn LIKE '%উত্তপ্ত%' OR slug LIKE '%উত্তপ্ত%' OR metaTag LIKE '%উত্তপ্ত%' OR metaDescription LIKE '%উত্তপ্ত%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
আল ইহসান ডেস্ক:
স্কুলে শিক্ষার্থীদের হিজাব পরা নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে উঠেছে আজারবাইজান। আজাক সরকারের নতুন স্কুল ইউনিফর্ম বিধিমালার প্রতিবাদে রাজধানী বাকুসহ দেশের একাধিক দক্ষিণাঞ্চলীয় জেলায় নজিরবিহীন বিক্ষোভ দেখা দিয়েছে।
হিজাব পরিহিত ছাত্রীদের শ্রেণিকক্ষে প্রবেশে বাধা দেওয়ায় শুরু হওয়া এই অসন্তোষ এখন আন্তর্জাতিক রাজনীতিতেও উত্তাপ ছড়াচ্ছে, যা দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র তুরস্কের সঙ্গে নতুন এক কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন তৈরি করেছে।
সম্প্রতি আজারবাইজানের শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় স্কুল বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুই আসামিকে ছাড়িয়ে নিতে লোকজন নিয়ে থানার ফটকে অবস্থান ও হট্টগোলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের (রিপন) বিরুদ্ধে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রুহিয়া থানায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ৫০-৬০ জনকে সঙ্গে নিয়ে জহিরুল ইসলাম থানায় মব সৃষ্টি করেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হয়। তবে জহিরুল ইসলাম বলেছেন, দলের নিরপরাধ কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তিনি স্থির থাকতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ২ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সে শিক্ষার্থীদের ধারাবাহিক বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর তা দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। গত ২১ সেপ্টেম্বর রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ক্রেতেই একাডেমিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। পরে তা ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, ৩২ থেকে ৩৫ জনের বড় ক্লাস, দীর্ঘ সময়ের ক্লাস সূচি, জরাজীর্ণ শিক্ষা ভবন এবং উচ্চশিক্ষায় আবেদনের ওয়েবসাইট ‘পারকুরসুপ’ নিয়ে তৈরি চাপের প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
এছাড়া চলতি বছর ইউরোপের তীব্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ এক বছরের ব্যবধানে ফের হিন্দুত্ববাদী সংগঠনগুলো কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে। কারাবন্দি হিন্দুত্ববাদী সন্ত্রাসী চিন্ময় দাসের মুক্তির দাবি জানিয়ে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শিয়ালদহ স্টেশন থেকে মিছিল করে আসা বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ডেপুটি হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
বিক্ষোভকারীরা সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষপর্যন্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভ বাকি অংশ পড়ুন...
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। সীমান্তের জিরো লাইন অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পাথর উত্তোলনের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিবাদ জানানোয় এবং নিরাপত্তার স্বার্থে বিজিবির বিধিনিষেধের কারণে সংকটে পড়েছেন নদীপাড়ের পাথর শ্রমিকরা।
স্থানীয়দের দাবি, তেঁতুলিয়ায় পাথর সংগ্রহই অনেক পরিবারের প্রধান জীবিকার উৎস। মহানন্দার ঠান্ডা পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শরীর ডুবিয়ে লম্বা লোহার রড, মোটরসাইকেলের টিউব, ঢাকি ও পাথর চালনি নিয়ে বাকি অংশ পড়ুন...
মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রতিবেশী কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হচ্ছে। দুই দেশের মধ্যে এখন প্রকাশ্যে ‘বাণিজ্য যুদ্ধ’ চলছে। এ ছাড়া ভূখণ্ড সংক্রান্ত কিছু জটিলতাও সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের শঙ্কাও খতিয়ে দেখছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। খবর আল জাজিরার।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন সংমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কার্নি বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। কঠবাকি অংশ পড়ুন...
নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি ব্যবহার করে সম্পূর্ণ নতুন এক শ্রেণির মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া এসব বস্তু থেকে অস্বাভাবিক মাত্রার কম শক্তির এক্স-রে এবং তীব্র অতিবেগুনি রশ্মি নির্গত হচ্ছে। এগুলোর আচরণ এখন পর্যন্ত দেখা অন্য যেকোনো মহাজাগতিক বস্তুর চেয়ে একেবারেই আলাদা।
মঙ্গলবার নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এই যুগান্তকারী আবিষ্কারের তথ্য জানানো হয়। চন্দ্র দূরবীক্ষণের পুরোনো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ৬টি ভিন্ন গ্যালাক্সি বা ছায়াপথে এমন ৮৪টি বস বাকি অংশ পড়ুন...
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের অন্তত ১৪টি হিসাবের ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক রয়েছেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহকের আমানত লোপাটের খবর ছড়িয়ে পড়লে আমানত হারানোর আশঙ্কায় ব্যাংকের মূল ফটকে শত শত গ্রাহক ভিড় করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
খà বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
সার দিতে দেরি হওয়ায় কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার কচাকাটা বাজারে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সারের দাবিতে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সড়কে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ ছাড়া লালমনিরহাটেও একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকরা জানান, সার নেওয়ার জন্য সকাল সাতটা থেকে নাগেশ^রীর কচাকাটা বাজারের কাশেম ট্রেডার্সের সামনে কৃষকেরা জড়ো হতে থাকেন। সকাল আটটার পরও পরিবেশকের লোকজন না আসায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে সেখানে প্রায় ২০০ কৃষক জড়ো হন। স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা ও পাল্টা হামলার মধ্যে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গতকাল ইরানি তিনটি ট্যাংকার জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছিল ইরান।
এমন অবস্থায় উত্তর আরব উপসাগর এবং ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, এসব জাহাজে শক্তিশালী হামলা হয়েছে, সেগুলো জাহাজগুলোকে সম্পূর্ণ বিকল করে দিতে সক্ষম।
এসব জাহাজে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এখনো জানা বাকি অংশ পড়ুন...












