বেসামরিক ইরানিদের ওপর হামলা:
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইরানের সঙ্গে যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং তাদের কয়েকজনের নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও যুদ্ধ মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে দেশটির ৭৭ জন আইনপ্রণেতা।
ইরনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ইয়াসমিন আনসারি গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় লিখেছেন, ‘সন্ত্রাসী ড্রাম্প ও যুদ্ধমন্ত্রী হেগসেথের ইরানের বিরুদ্ধে চালানো বিপর্যয়কর ও অবৈধ যুদ্ধ অব্যাহত রয়েছে। এরই মধ্যে ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে সাম্প্রতিক হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশু।’
তিনি আরও বলেন, “এই ঘটনা ইরানে মার্কিন হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ভয়াবহ ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ। এই ধারাবাহিকতার মধ্যে যুদ্ধের প্রথম দিনেই একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনাও রয়েছে, যে ঘটনায় ১২০ শিশু নিহত হয়েছিলো।”
আনসারি জোর দিয়ে বলেন, তিনি ‘সারা জ্যাকবস’ ও ‘জেসন ক্রো’-সহ কংগ্রেসের আরও ৭৪ জন সহকর্মীর সঙ্গে মার্কিন সরকারের কাছে ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা এবং যুদ্ধের কারণে বেসামরিক নাগরিকদের প্রাণহানির ধারাবাহিকতা সম্পর্কে জবাবদিহি দাবি করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা -ভারতের প্রতিরক্ষামন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধির শঙ্কা চরমে
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের অব্যাহত হামলায় ভয়াবহ সঙ্কটে সউদী আরব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, অন্যত্র পালাচ্ছে বাসিন্দারা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল অর্থসংকটে ইসরাইল
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












