মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
সুদান-মিশর সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াদি এলাকার একটি স্বর্ণের খনিতে মিশরীয় বিমান হামলায় অন্তত ৭২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা ও সুদানি অধিকার সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’-এর বরাতে এ তথ্য জানা গেছে।
সুদানের যুদ্ধ পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্তকারী সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করে জানায়, গত ১০ অক্টোবর মিশরীয় যুদ্ধবিমানগুলো সুদানি ভূখ-ের ভেতরে প্রবেশ করে সাধারণ খনি শ্রমিকদের ওপর সরাসরি হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ঘটনাস্থলেই ৭২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
তবে এই হামলার বিষয়ে মিশর সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত জুনেও সম্পদসমৃদ্ধ সীমান্ত এলাকা জাবাল আল-উকাইদাতের একই স্বর্ণখনিতে বিমান হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। সে সময় মিশরীয় বাহিনী দাবি করেছিলো, তারা নিজেদের সীমান্ত সীমায় অবৈধ খনির বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
উল্লেখ্য, সম্পদসমৃদ্ধ হালায়েব ত্রিকোণ অঞ্চলসহ সীমান্ত এলাকা নিয়ে সুদান ও মিশরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সন্ত্রাসবাদী প্রেসিডেন্টের বক্তব্যের সময় ১৩ দেশের ওয়াকআউট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের সন্ত্রাসী প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)