সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই দেশটি সফরে যাচ্ছেন। একইসঙ্গে সৌদি যুবরাজও ঢাকা সফরের বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই কূটনৈতিক যোগাযোগের তথ্য তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি যুবরাজের দেওয়া আনুষ্ঠানিক আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন এবং অচিরেই সুবিধাজনক সময়ে এই সফর অনুষ্ঠিত হবে। পাশাপাশি সৌদি ক্রাউন প্রিন্সকেও তার সুবিধাজনক সময়ে বাংলাদেশে স্বাগত জানাতে সরকার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের কৌশলগত দিক তুলে ধরে হুমায়ুন কবির বলেন, সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের একটি নির্ভরযোগ্য অংশীদার। বর্তমানে দুই দেশের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। জাতীয় স্বার্থের অনুকূলে থাকলে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখার সুযোগ থাকলে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে ঢাকা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখতে এবং মুসলিম দেশগুলোর সেবায় বাংলাদেশের শান্তিরক্ষা দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নাগরিকদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন -গভর্নর
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)