গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিগত সময়ে গুপ্ত হত্যা চালিয়েছে, এমন শক্তি এখনো সরকারের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্থিতিশীলতা নষ্ট এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, দেশে অতীতে যারা গুপ্ত হত্যার মতো কর্মকা- চালিয়েছে, তাদের তৎপরতা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এসব শক্তি যাতে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে। কোনো ঘটনা ঘটার পর প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা জরুরি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন তিনি। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করতে হবে।
তিনি মনে করেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকা- ঘটানোর সাহস না পায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, অতীতে গুপ্ত হত্যার সঙ্গে জড়িত শক্তি এখনো সরকারের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে। এ ধরনের তৎপরতা দেশের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন -গভর্নর
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)