আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণের বোঝা বেড়েই চলেছে। গত আগস্ট শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৬৫.২৫ শতাংশ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২৮ হাজার ২৭৭ কোটি টাকা বা ৬৩.৩৮ শতাংশ। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ১,২৯৫ কোটি টাকা।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আইএফআইসি ব্যাংকের মালিকানায় ছিলেন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়। এরপর থেকে ব্যাংকটির খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বাড়ছে। খেলাপি ঋণ বাড়লেও তা কমাতে নতুন পরিচালনা পর্ষদের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। শুধু খেলাপি ঋণই নয়, এ সময়ে ব্যাংকটির অন্যান্য আর্থিক সূচকেও অবনতি হয়েছে।
ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন গঠিত পরিচালনা পর্ষদের অধীনে কোনো বড় ঋণ নতুন করে বিতরণ হয়নি। বর্তমানে যেসব ঋণ নতুন করে খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে, সেগুলো মূলত আগের সরকারের সময়ে দুই বছর বা তার বেশি মেয়াদের ‘গ্রেস পিরিয়ড’ দিয়ে বিতরণ করা ঋণ। ওই ঋণগুলোর মেয়াদ পূর্ণ হওয়ায় স্বাভাবিক নিয়মেই সেগুলো খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে। খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হলেও তেমন সফলতা পাওয়া যায়নি। কারণ অধিকাংশ ঋণখেলাপি পলাতক বা কারাগারে রয়েছেন। এর ফলে খেলাপি ঋণ কমানো যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন -গভর্নর
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)