সৌদি আরবে প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ভিসার নিষেধাজ্ঞা বাতিল
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সামিন, ১৩৯১ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যে সব প্রবাসী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি আরবে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন, তাদের ওপর থেকে ৩ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের পাসপোর্ট জেনারেল অধিদফতর (জাওয়াজত) সংশ্লিষ্ট সব দফতর, স্থল, সমুদ্র ও বিমানবন্দরকে প্রবাসীদের প্রবেশের অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছে। জাওয়াজত বিদেশী কর্মীদের ওপর বিদ্যমান তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
গত মঙ্গলবার থেকে নতুন এই নির্দেশ কার্যকর হয়েছে।
যারা সৌদির বাইরে (এক্সিট) এবং পুনরায় প্রবেশ (রিএন্ট্রি) ভিসার অধীনে বৈধ সময়ের মধ্যে দেশটিতে ফিরে আসতে পারেনি, তাদের পুনরায় প্রবেশ ঠেকাতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সৌদি অধিদপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছিল।
ব্যবসায়ীরা উল্লেখ করেছিল, কিছু শ্রমিকের সৌদ আরবের বাইরে যাওয়ার আগে এই ধরনের কাজের ফলে, তাদের রেসিডেন্সি পারমিট (ইকামা), ওয়ার্ক পারমিট এবং রিটার্ন টিকিটের ফি দিতে গিয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
ব্যবসায়ীরা আরো উল্লেখ করেছেন, একইভাবে শ্রমিকরা সময়মতো ফিরে আসতে ব্যর্থ হলে, তাদের চুক্তি বাতিল হয়ে যায়। ফলে তাদের স্বার্থের ক্ষতির পাশাপাশি কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতাকেও প্রভাবিত করে।
জাওয়াজত সৌদ আরবের বাইরে যেতে এবং পুনরায় প্রবেশের ভিসা প্রদানের জন্য কিছু শর্ত দিয়েছে : যথা, কর্মীকে অবশ্যই নিয়ম লঙ্ঘনের সব জরিমানা দিতে হবে। যেসব শ্রমিকের বৈধ ভিসা নেই তাদের সৌদি আরবের ভূখ-ে উপস্থিতি নিশ্চিতের পর ভিসা দেয়া হবে। কর্মীর ৯০ দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেয়া হবে এবং আঙুলের ছাপ দিয়ে তারা সেটা সংগ্রহ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)