সোনালি আঁশে ফের স্বপ্ন দেখছে দেশ
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আশির, ১৩৯৩ শামসী সন , ০৭ মার্চ, ২০২৬ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিশে^ পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও এর রপ্তানি ও উৎপাদন দুটোই কমেছে। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে আগের সময়ের চেয়ে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে। এ রপ্তানিতে ‘আশার আলো’ দেখছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে বিগত সময়ের চেয়ে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে। এ সময়ে রপ্তানি হয়েছে ৪১৮ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক।’ তিনি বলেন, ‘পাটশিল্পের উন্নয়ন মানেই রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির সমৃদ্ধি।’
দেশে যখন পাট ও পাটজাত পণ্য নিয়ে এ ধরনের স্বপ্ন দেখা হচ্ছে, ঠিক তখন আজ শুক্রবার (৬ মার্চ) ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বহুমুখী পাট মেলা ও আলোচনা সভার আয়োজন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পাট ও পাটজাত পণ্য রপ্তানি সম্পর্কে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকার কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দিয়েছে। অল্প কিছু দেশে রপ্তানি হচ্ছে। এতে পাটের বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। আমরা চাই কাঁচা পাট রপ্তানির অনুমতি দেওয়া হোক।’
পাট খাত সম্পর্কে তিনি বলেন, ‘দেশে বর্তমানে ৪০টির মতো পাটকল চালু আছে। যদিও সরকারি হিসাবে সেটি দুই শতাধিক বলা হয়। তবে আমরা চাই অন্য পাটকলগুলোও চালু করা হোক। কেননা বিশে^ পাটের চাহিদা রয়েছে; কিন্তু সেই তুলনায় আমরা রপ্তানি করতে পারছি না।’
তিনি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। বিএনপি কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানির বিষয়ে নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা চাই পাট ও পাটজাত পণ্য রপ্তানির ওপর যেসব বিধিনিষেধ বিগত সরকার দিয়ে গেছে তা তুলে নেওয়া হোক।’
তিনি বলেন, ‘পাটকলসহ অন্য কলকারখানাগুলো চালু করতে পারলে কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাটের বাজারদরও বাড়বে। বর্তমানে এক মণ পাট উৎপাদনে কৃষকের খরচ ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা। এই পাট তারা ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করতে পারে। এ দাম আরও বাড়ালে কৃষকের পাট চাষে আগ্রহ বাড়বে।’
পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ নূরুল বাসির বলেন, ‘বিশে^ আমাদের দেশের পাট সবচেয়ে উৎকৃষ্ট। পাটজাত পণ্য রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে কাঁচা পাট রপ্তানি বিগত সরকার বন্ধ করে দিয়েছিল। কেননা কয়েকটি দেশ আমাদের কাঁচা পাট নিয়ে পণ্য তৈরি করে বেশি দামে বিক্রি করে। তবে দেশীয় শিল্প ও পাটকল এবং অন্যান্য কলকারখানায় পাটের চাহিদা বেড়ে যাওয়াও রপ্তানি বন্ধ থাকার একটি কারণ।’
তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে পাটশিল্প বড় অবদান রাখবে, এমন প্রত্যাশা করে তিনি বলেন, ‘দেশের ৪ ভাগের এক ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাটশিল্পের সঙ্গে জড়িত। পাট দিয়ে বহুমুখী পণ্য তৈরি করা যায়। বর্তমানে আমরা দেশে ২৮২ ধরনের পণ্য তৈরি ও বাজারজাত করছি। আমাদের কৃষকরা যদি ভালো দাম পায় তাহলে তারা পাট চাষে মনোযোগ দেবে।’
পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পাট খাতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাট খাতকে উজ্জীবিত করতে স্বল্প ও মধ্য-মেয়াদি কার্যক্রম পরিকল্পনা নিয়ে কাজ করছে। স্বল্প মেয়াদি কর্মপরিকল্পনাতে পাট অধিদপ্তরের ১৫ প্রকার লাইসেন্স অনলাইন সেবাদান, পাট আইন সংশোধন, পাট খাতে বিশেষ প্রণোদনা, জুট পোর্টাল তৈরির মতো কার্যক্রম নেওয়া হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












