ব্রুনাই হাইকমিশনের সাথে জি. মোস্তফা ট্রেডের বৈঠক
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আশির, ১৩৯৩ শামসী সন , ০৭ মার্চ, ২০২৬ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জরুরি পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশন এবং বাংলাদেশী প্রতিষ্ঠান জি. মোস্তফা ট্রেড-এর মধ্যে বুধবার এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৪ মার্চ) ঢাকাস্থ ব্রুনাই হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রুনাই দারুস সালামের সম্মানিত হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান এবং জি. মোস্তফা ট্রেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মুস্তাকিম অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধানত যেকোনো জরুরি পরিস্থিতিতে কীভাবে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বাড়িয়ে জ্বালানি তেলের একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ চেইন তৈরি করা যায়, তা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় জ্বালানি আমদানি ও সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনা, লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। উভয় পক্ষই জরুরি পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকা- ও শিল্পকারখানা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের গুরুত্ব উপলব্ধি করে এবং এ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করে।
বৈঠক শেষে সৈয়দ মুস্তাকিম বলেন, ‘ব্রুনাই একটি জ্বালানি সমৃদ্ধ দেশ এবং তাদের সাথে এই সহযোগিতামূলক আলোচনা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। হাইকমিশনার এর সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা আমাদেরকে আশাবাদী করেছে যে, এই উদ্যোগ উভয় দেশের জন্যই উপকারী হবে এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।’
এই বৈঠককে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)