সোনার সিন্ডিকেটে সীমান্তের সাবেক সংসদ সদস্যের নাম
২০০ কোটি টাকার সোনা মেরে দেয়ার ক্ষোভ এবং নতুন সিন্ডিকেটের মাধ্যমে ভারতে সোনা চোরাচালান নির্বিঘœ রাখতেই সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পরিকল্পনা করেছিলেন আক্তারুজ্জামান শাহীন। ওই সিন্ডিকেটের মাধ্যমে শাহীনের সোনার চালান পাচারে বাধা হচ্ছিলেন এমপি আনোয়ারুল আজীম। নতুন এই সিন্ডিকেটকে সাবেক এক এমপি নেতৃত্ব দিতো বলে শোনা যাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঝিনাইদহের বিভিন্ন সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামান শাহীন দুবাই থেকে সোনা কিনে সীমান্তপথে ভারতে পাচার করে। তার সোনার চালান সীমান্ত পার করাতে সহযোগিতা করতো তার বন্ধু এমপি আনোয়ারুল আজীমের সিন্ডিকেট। বিনিময়ে সিন্ডিকেট কমিশন পেত। কিন্তু মাঝে মাঝেই চালান ধরা পড়েছে জানিয়ে সোনা মেরে দিত ওই সিন্ডিকেট। এভাবে কয়েক চালানে প্রায় ২০০ কোটি টাকার সোনা মেরে দেয় এমপির সিন্ডিকেট। এ নিয়ে এমপির ওপর ক্ষিপ্ত হয় আক্তারুজ্জামান শাহীন। তবে ক্ষমতাসীন দলের এমপির সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে সে সোনা পাচারে সীমান্তের আরেকটি সিন্ডিকেটকে বেছে নেয়। এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলো সাবেক ওই এমপি।
সূত্রগুলো বলছে, আক্তারুজ্জামান শাহীন সোনা পাচারের কাজ নতুন সিন্ডিকেটকে দেওয়ায় তার সঙ্গে এমপি আনোয়ারুল আজীমের সম্পর্কে টানাপোড়েন চলছিল ছয় মাসের বেশি সময় ধরে। সম্পর্ক স্বাভাবিক করতে ও পাচারের কাজ সিন্ডিকেটে ফিরিয়ে আনতে এমপি নানা চেষ্টা করে। শাহীনের সোনার কয়েকটি চালান পাচারে বাধার সৃষ্টি করে। এ নিয়েও ক্ষুব্ধ হয় আক্তারুজ্জামান শাহীন। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার বৈঠকের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত শাহীন বসেনি। নতুন সিন্ডিকেট থেকেও সে বের হতে চায়নি। তাই একপর্যায়ে সোনা চোরাচালান নির্বিঘœ রাখতে এমপি আনোয়ারুলকে হত্যার সিদ্ধান্ত নেয় ও পরিকল্পনা করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।