সৈয়দপুরের চেয়েও বড় রেল কারখানা হবে রাজবাড়ীতে -রেলমন্ত্রী
রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
রাজবাড়ীতে রেলের ১০৫ একর জায়গা নিয়ে একটি কারখানা নির্মাণ করা হবে যা সৈয়দপুরের কারখানার চেয়েও বড় বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। জুমুয়াবার বেলা ১১টায় ঢাকা থেকে ট্রেনে রাজবাড়ী রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, রাজবাড়ীতে রেলের ১০৫ একর জায়গা নিয়ে একটি কারখানা নির্মাণ করা হবে যা সৈয়দপুরের কারখানার চেয়েও বড়। এখানে সকল প্রকার মেরামত ও বগি তৈরির কারখানাও করা হবে। ইতোমধ্যে জমি অধিগ্রহণসহ কার্যক্রম চলছে।
তিনি বলেন, রেলপথে অল্প খরচে যাতায়াত করা যায়। খুবই আরামদায়ক ভ্রমণের মাধ্যম রেল। এ রেলপথকে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রতিটি জেলায় রেল সংযোগ ও রেল পৌঁছে দেওয়ার কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দরে রেল পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে, রেলের কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে, আরও কিছু আমদানি করা হবে। রেলপথ হবে দেশের সহজ চলাচলের মাধ্যম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।