সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন -আইনমন্ত্রী
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। আগামী সেপ্টেম্বর মাসের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, আগের রাষ্ট্রপতি মামলা নিয়ে এখনই মন্তব্য নয়।
সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত জুমুয়াবার তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে। একই সঙ্গে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দিকে হাঁটছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির পদত্যাগের কারণে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিন অথবা তার আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টির প্রবণতা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘কোনো সেটেলমেন্ট হবে না, ৩য় টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছরে পানিতে ডুবে মারা গেছে ৫২৬ শিশু
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেয়া হবে না -প্রতিরক্ষা উপদেষ্টা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজার খানকাহর ওপর বর্বর হামলা বরদাশত করা হবে না’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসিয়ানকে আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাংবাদিকের কাজ তথ্য দেয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় -তথ্যমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় -রিজভী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে -বাণিজ্যমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)