নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
নতুন রাষ্ট্রপতি কে হবেন এবং পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচারের দাবিটি কীভাবে বাস্তবায়িত হবে, তা সম্পূর্ণ দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচারের যে দাবি উঠেছে, সে বিষয়েও দলীয় ফোরামেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানরা অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন স্তরের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে যাচ্ছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।