সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরাইলি পণবন্দি সেনারা মুক্তি পাবে না -হামাস
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মিশরের রাজধানী কায়রো এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপকভিত্তিক আলোচনা চলছে। এসব আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও বিভিন্ন সূত্র থেকে কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।
কায়রোয় মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হামাসের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেয়া হয়নি। হামাসের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে হামাস দু’সপ্তাহ আগে যে প্রস্তাব দিয়েছিল এখনও তাতে অটল রয়েছে।
হিব্রু দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ইসরাইলি প্রতিনিধিদল বলেছে, হামাস এখনও তার এই অবস্থানে অটল রয়েছে যে, গাজা উপত্যকা থেকে পুরোপুরিভাবে ইহুদিবাদী সেনা প্রত্যাহার করতে হবে।
এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, হামাস ইসরাইলি কারাগার থেকে ৩,০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তিতে সন্তুষ্ট থাকতে রাজি হয়েছে। এছাড়া, একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সংগঠনটি তাদের হাতে আটক ইসরাইলি পণবন্দি সেনাদের মুক্তি দেবে না।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।