সূর্য উঠলেও আবারও শৈত্যপ্রবাহের সময় জানালো আবহাওয়া অফিস
আল ইহসান ডেস্ক:
শীতের তীব্রতা কিছুটা কমলেও, আগামী ৭-৮ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া- ৮, ৯ ও ১০ জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের কারণে ফের কমতে পারে তাপমাত্রা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান। বলেন, এ সপ্তাহের শেষদিকে শীতের তীব্রতা কয়েকগুন বাড়বে।
সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে।
এদিকে, টানা কয়েক দিনের কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিলেছে রাজধানীতে। নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।