এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে ধ্বংস করেছে
কুষ্টিয়া সংবাদদাতা:
জামাতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সবচেয়ে শক্তিশালী ও দেশের আপামর জনগণের ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ-বাটোয়ারা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি, এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে। শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছেন মন্ত্রীও। এখন সেখানকার দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জার। আমাদের লজ্জা হলে কী হবে? ওদের কোনো লজ্জা নেই।
গত শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা। আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এদেশের লুটপাটের টাকায় বেগমপাড়া গড়ে তুলেছিলো। মেগা উন্নয়নের কথা বলে প্রকল্প থেকে মেগা ডাকাতি করেছে তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।