সূর্যমুখীর হাসিতে স্বপ্ন দেখছেন চাষি, মুগ্ধ দর্শনার্থীরা
নাচোল পৌরসভার দেওপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান। তিনি দুই বিঘা জমিতে চাষ করেছেন সূর্যমুখী। ভালো ফলনের আশা করছেন কৃষক হাবিবুর রহমান।
কৃষক হাবিবুর রহমান বলেন, গত বছর আমি কৃষি অফিসের সহায়তায় ১০ কাঠা জমিতে সূর্যমুখীর চাষ করে লাভবান হয়েছি। সূর্যমুখীর চাষ লাভজনক হওয়ায় এ বছর দুই বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছি।
হাবিবুর রহমান আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে পানির স্তর কমে যাওয়ায় সূর্যমুখী চাষ করছি। এ বছর সূর্যমুখীর চাষ করে ভালো ফলনের আশা করছি। এ বছর খরচ বাদ দিয়ে দ্বিগুণ লাভের আশা করছি।
এ সময় আরেক কৃষক তুহিন বলেন, ‘হাবিবুরের দেখাদেখি বরেন্দ্র অঞ্চলের লোকজন সূর্যমূখী চাষাবাদে ঝুঁকছেন। ভবিষ্যতে আমিও সূর্যমূখী চাষ করব।’
এ বিষয়ে নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম বলেন, অন্যান্য ফসলের চেয়ে সূর্যমুখী চাষে খরচ কম। সূর্যমুখী বীজ নভেম্বর মাসের দিকে রোপণ করতে হয়। বীজ রোপণের তিন থেকে চার দিনের মধ্যে চারা গজায়। দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ করতে সূর্যমুখী চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাষিদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। কৃষকরা সূর্যমুখী চাষ করে লাভবান হবেন বলে আশা করছি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।