যুগ্ম সচিব পদে ১৯৬ কর্মকর্তার পদোন্নতি
প্রশাসনে উপসচিব থেকে ১৯৬ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তবে এ পদোন্নতিতেও বিগত আওয়ামী সরকারের কর্মকর্তারাও যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। হাসিনা সরকারের আমলে বঞ্চিত থাকা অনেক কর্মকর্তা এবারো পদোন্নতি পায়নি বলে বঞ্চিতদের অভিযোগ। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেবে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১৯৪ জন ও আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত দুজন কর্মকর্তা রয়েছে। তারা এতদিন উপসচিব ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এতে বলা হয়, যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে ইমেইল দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।