‘তারা ডিসির ওখানে বসে থাকে, ওসির ওখানে বসে থাকে আর নানারকম চাপ দেয়’
গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত বলেছে, এ সরকার কখনোই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছাত্র উপদেষ্টারা বিভিন্ন মন্ত্রণালয় বসে আছেন। তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তারা মন্ত্রণালয় হস্তক্ষেপ করতেছে, ডিসি অফিসে বসে আছে, ওসির ওখানে বসে আছে, ইউএনওর ওখানে বসে থাকে। তাদের আবদার পূরণ করার জন্য তারা নানা রকমের চাপ দেয়। নির্বাচন পর্যন্ত এভাবে গেলে কিসের নির্বাচন তারাই তো নির্বাচন করে ফেলবেহ
২১ মার্চ (জুমুয়াবার) একটি টকশোতে এ কথা বলেছে সুব্রত।
সুব্রত প্রধান উপদেষ্টা ইউনুসকে ইঙ্গিত করে বলেছে, আওয়ামী দোসোররা ছাড়া সবাই উনার সাথে আছে। সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করবেন বলেই জাতি প্রত্যাশা করে। দেখলাম সাবেক সেনা কর্মকর্তারা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। প্রেসক্লাবের প্রত্যেকদিন নতুন নতুন রাজনৈতিক দল দেখা যাচ্ছে, এটা ভালো দিক। কিন্তু এ সরকার কখনোই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছাত্র উপদেষ্টারা বিভিন্ন মন্ত্রণালয় বসে আছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।